হারাম থেকে বেঁচে থাকবে | জামে' আত তিরমিজী ২৩০৫ | Jami-at-Tirmidhi 2305

হারাম থেকে বেঁচে থাকবে | জামে' আত তিরমিজী ২৩০৫ | Jami-at-Tirmidhi 2305

হাদিসটি সম্পর্কে | জামে' আত তিরমিজী ২৩০৫

বিষয় হারাম থেকে বেঁচে থাকবে
হাদিস গ্রন্থ জামে' আত তিরমিজী
হাদিসের মান Da'if
পরিচ্ছেদ Whoever Guards Most Against The Unlawful, Then He Is The Most Worshiping Among The People
হাদিস নম্বর ২৩০৫
জামে' আত তিরমিজী ২৩০৫ নম্বর হাদিসের বিস্তারিতঃ আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কে আমার নিকট থেকে এই বিষয়গুলি গ্রহণ করবে, অনন্তর সে এগুলোর উপর নিজেও আমল করবে এবং যে আমল করবে তাকে সেগুলো শিখাবে? আবু হুরায়রা (রাযিঃ) বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমি আছি। তিনি আমার হাত ধরলেন এবং পাঁচ পর্যন্ত গুণে গুণে বললেনঃ হারাম থেকে বাঁচবে তবে সর্বাপেক্ষা ইবাদতকারী লোক হিসাবে গণ্য হবে; তোমার তাকদীরে আল্লাহ তাআলা যা বণ্টন করে রেখেছেন সে বিষয়ে সন্তুষ্ট থাকবে, তবে সর্বাপেক্ষা অমুখাপেক্ষী লোক হতে পারবে; প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করবে তবে প্রকৃত মু‘মিন হতে পারবে; নিজের জন্য যা পছন্দ কর মানুষের জন্যও তা পছন্দ করবে তাহলে প্রকৃত মুসলিম হতে পারবে; বেশী হাসবে না, কেননা বেশী হাস্য-কৌতুক হৃদয়কে মুর্দা বানিয়ে দেয়।

Al-Hasan narrated from Abu Hurairah that the Messenger of Allah (s.a.w) said: "Who will take these statements from me, so that he may act upon them, or teach one who will act upon them?" So Abu Hurairah said: "I said: 'I shall O Messenger of Allah!' So he (s.a.w) took my hand and enumerated five (things), he said: "Be on guard against the unlawful and you shall be the most worshiping among the people, be satisfied with what Allah has alloted for you and you shall be the richest of the people, be kind to your neighbor and you shall be a believer, love for the people what you love for yourself and you shall be a Muslim. And do not laugh too much, for indeed increased laughter kills the heart."

রেফারেন্স | জামে' আত তিরমিজী ২৩০৫

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (High Quality)

ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)