যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে | সূরা আল-বাকারা ২:৮২ | Surah Al-Baqarah 2:82

যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে | সূরা আল-বাকারা ২:৮২ | Surah Al-Baqarah 2:82

আয়াত ও সূরা সম্পর্কে | সূরা আল-বাকারা ২:৮২

বিষয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে
সূরার নাম ও নম্বর সূরা আল-বাকারা (২)
সূরার ধরণ মাদানী সূরা
আয়াত নম্বর ৮২
রুকু ক্রম ১০
পারা বিস্তৃতি ১
মোট আয়াত সংখ্যা ২৮৬ টি
وَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ أُو۟لَـٰٓئِكَ أَصْحَـٰبُ ٱلْجَنَّةِ ۖ هُمْ فِيهَا خَـٰلِدُونَ

আর যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, তারা জান্নাতের অধিবাসী। তারা সেখানে হবে স্থায়ী।

But they who believe and do righteous deeds - those are the companions of Paradise; they will abide therein eternally.

সূরা আল-বাকারা এর ৮২ নম্বর আয়াতের বিস্তারিত

পক্ষান্তরে যারা বিশ্বাস করেছে (মু’মিন হয়েছে) এবং সৎকাজ করেছে, তারাই হবে জান্নাতের অধিবাসী; তারা সেখানে চিরকাল থাকবে। [১]

[১] এখানে ইয়াহুদীদের দাবী খন্ডন ক'রে জান্নাত ও জাহান্নামে যাওয়ার মূলনীতির কথা বর্ণনা করা হচ্ছে। যার আমলনামায় কেবল পাপ আর পাপই থাকবে; অর্থাৎ, কুফরী ও শির্ক, (এই কুফরী ও শির্কীয় কর্ম সম্পাদনের কারণে তাদের অনেক ভাল কাজও কোন উপকারে আসবে না) সে তো চিরস্থায়ী জাহান্নামবাসী হবে এবং যে ঈমান ও নেক আমলের ভূষণে ভূষিত হবে, সে জান্নাতবাসী হবে। আর যে মু'মিন পাপী হবে, তার ব্যাপার আল্লাহর ইচ্ছাধীন থাকবে, তিনি ইচ্ছা করলে স্বীয় অনুগ্রহ ও দয়ায় তাকে ক্ষমা করে দেবেন অথবা শাস্তি স্বরূপ কিছু দিন জাহান্নামে রেখে নবী করীম (সাঃ)-এর সুপারিশে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আর এ কথা বহু সহীহ হাদীস দ্বারা প্রমাণিত এবং আহলে সুন্নাহর এটাই আক্বীদা ও বিশ্বাস।

~ তাফসীর আহসানুল বায়ান

রেফারেন্স | সূরা আল-বাকারা ২:৮২

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (High Quality)

ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)