ঈমানদার জান্নাতের অধিবাসী | সূরা আল-আ'রাফ ৭:৪২ | Surah Al-A'raf 7:42

ঈমানদার জান্নাতের অধিবাসী | সূরা আল-আ'রাফ ৭:৪২ | Surah Al-A'raf 7:42

আয়াত ও সূরা সম্পর্কে | সূরা আল-আ'রাফ ৭:৪২

বিষয় ঈমানদার জান্নাতের অধিবাসী
সূরার নাম ও নম্বর সূরা আল-আ'রাফ (৭)
সূরার ধরণ মাক্কী সূরা
আয়াত নম্বর ৪২
রুকু ক্রম ১২৬
পারা বিস্তৃতি ৮
মোট আয়াত সংখ্যা ২০৬ টি
وَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ لَا نُكَلِّفُ نَفْسًا إِلَّا وُسْعَهَآ أُو۟لَـٰٓئِكَ أَصْحَـٰبُ ٱلْجَنَّةِ ۖ هُمْ فِيهَا خَـٰلِدُونَ

আর যারা ঈমান এনেছে ও সৎকাজ করেছে, আমি কোন ব্যক্তিকে তার সাধ্যের বাইরে দায়িত্ব অর্পণ করি না। তারাই জান্নাতের অধিবাসী। তারা সেখানে হবে স্থায়ী।

But those who believed and did righteous deeds - We charge no soul except [within] its capacity. Those are the companions of Paradise; they will abide therein eternally.

সূরা আল-আ'রাফ এর ৪২ নম্বর আয়াতের বিস্তারিত

আমি কাউকেও তার সাধ্যাতীত ভার অর্পণ করি না।[১] যারা বিশ্বাস করে ও সৎকাজ করে, তারাই হবে জান্নাতবাসী, সেখানে তারা চিরকাল থাকবে।

[১] এটা পূর্বাপরের সাথে সম্পর্কহীন বাক্য। এ বাক্যের উদ্দেশ্য হল, এ কথা জানিয়ে দেওয়া যে, ঈমান এবং নেক আমল কোন এমন জিনিস নয়, যা মানুষের শক্তির ঊর্ধ্বে এবং মানুষ তা অর্জন করার সামর্থ্য রাখে না। বরং প্রতিটি মানুষ অতি সহজে ঈমান ও আমলের পথ অবলম্বন করতে পারে এবং তার দাবীসমূহ পূরণ করতে পারে।

~ তাফসীর আহসানুল বায়ান

রেফারেন্স | সূরা আল-আ'রাফ ৭:৪২

কোনো ভুল পেলে রিপোর্ট করুন!

ছবি ডাউনলোড (High Quality)

ছবি ডাউনলোড টিপস: উপরের ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে ছবিটি আপনার ব্রাউজারে ওপেন হবে। ছবিটির ওপর প্রেস করে ধরে রাখুন। তারপর 'Download Image/Save Image' এ ক্লিক করুন। তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। (টিউটোরিয়াল দেখুন)